আ.লীগ নেতা প্রদীপ রায় গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ০৯:০৪আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৯:০৪

সুনামগঞ্জের দিরাইয়ের বেশ কয়েকটি হত্যা মামলায় কারাভোগ করা আসামি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে সিলেটের একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আলোচিত এই নেতা সুনামগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেগুপ্তার ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগের শাসনামলে তার নির্দেশে চলতো দিরাই ও শাল্লা উপজেলার শাসন ব্যবস্থা। তিনি এমপির প্রতিনিধি হিসেবে এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন। সবশেষে তিনি দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দিরাই ও শাল্লা উপজেলার বড় বড় গ্রুপ ফিসারি ও জলমহালগুলোর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে নেপথ্যের গডফাদার ছিলেন।

জলমহালের দখলকে কেন্দ্র করে ঘোড়ামারা সাতপাকিয়া জারালিয়া, মেঘনা বারোঘর উদীর হাওর দখল নিয়ে চারটি খুনের মামলার অন্যতম আসামি ছিলেন প্রদীপ রায়। এসব মামলায় বেশ কয়েকবার জেল খেটেছেন তিনি। উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড টিআর, কাবিখা বণ্টন ও ফসল রক্ষা বাঁধ কাজে কমিশন এজেন্ট হিসেবে মোটা অঙ্কের টাকা নিতেন এই প্রদীপ রায়। ২০১৭ সালে উপজেলার জারলিয়া জলমহাল দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ত্রিপল মার্ডার মামলারও আসামী প্রদীপ রায়। উদীর হাওর জলমহালের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রুহেদ নামে একজন নিহত হন। এ ঘটনার পাঁচ দিন পর নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। দিরাই থানায় করা ওই মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ ৭৩ জনকে আসামি করা হয়।

জালালাবাদ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেতা প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা রয়েছে। আমরা সুনামগঞ্জ জেলা পুলিশকে খবর দিয়েছি। বুধবার তাদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক