সিলেটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

সিলেট প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৫, ১৬:০৬ আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:০৬

সিলেটের গোয়াইনঘাটের জাফলং চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম উদ্দিন উপজেলার মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে। খবর পেয়ে মঙ্গলবার দুপুরের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ চা বাগানের বাংলোর অফিসকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ইমাম উদ্দিনকে চোর সন্দেহে আটক করে চা বাগান কর্তৃপক্ষ। পরে তাকে বেধড়ক মারপিট করা হয়। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ইমাম। তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা চা বাগানের অফিস ঘেরাও করেন। বিক্ষোভের মুখে অভিযুক্ত তিন জনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন- আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন।

এসব তথ্য নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। লাশের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
গভীর রাতে বেঁধে মারধর, পরদিন সেতুর নিচ থেকে লাশ উদ্ধার
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা