চোরাকারবারিদের নৌকার ধাক্কায় টহল নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ

সিলেট প্রতিনিধি
১০ আগস্ট ২০২৫, ০০:০৯ আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০০:০৯

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় চোরাকারবারিদের নৌকার ধাক্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল নৌকা ডুবে এক বিজিবি সদস্য নিখোঁজ হয়েছেন।

শনিবার বিকাল ৫টার দিকে গোয়াইনঘাট সদর ইউনিয়নের আহারকান্দি আমবাড়ী এলাকায় ইছাম‌তি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ বি‌জি‌বি সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি সিপাহি হিসেবে কর্মরত।

বি‌জি‌বি, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকালে গোয়াইনঘাট উপজেলা সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পিয়াইন নদের অংশ ইছাম‌তি নদীতে নৌকায় টহল দিচ্ছিলেন বি‌জি‌বি সদস্যরা। বিকাল ৫টার দিকে পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে দুই বিজিবি সদস্য ভারতীয় চোরাচালানের পণ্য প‌রিবহন করা নৌকাকে ধাওয়া দেন। একপর্যায়ে চোরাচালানের পণ্যবোঝাই নৌকার ধাক্কা লেগে দু‌টি নৌকাই পানিতে ডুবে যায়। এ সময় বি‌জি‌বির টহল নৌকায় থাকা এক সদস্য ও মাঝি তীরে উঠতে পারলেও সিপাহি মাসুম উঠতে পারেননি। নিখোঁজের পর থেকে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে বি‌জি‌বি, পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার তৎপরতা শু‌রু করেন। তবে এখনও তার খোঁজ পাওয়া যায়নি।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘ভারতীয় চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় টহল নৌকা ডুবে গিয়ে এক সিপাহি নিখোঁজ রয়েছেন। ডুবুরি দল উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।’

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ বলেন, ‘নিখোঁজ বি‌জি‌বি সদস্যকে উদ্ধারের চেষ্টা চলছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।’

/এএম/
সম্পর্কিত
ওষুধ কিনতে বেরিয়ে ‘নিখোঁজ’ ঢাবির সাবেক অধ্যাপক দুলাল কান্তি
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
এবার কুমিল্লার চার স্কুলছাত্রীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা