২৪ বছর পর এমসি কলেজ ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি সামি সম্পাদক জুনেদ

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২২:৪২আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২:৪২

সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) শাখা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ দুই যুগ পর। সোমবার (১১ আগস্ট) কলেজ ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি ও জুনেদুর রহমান জুনেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

দলীয় সূত্রে জানা যায়, কাউন্সিলে সভাপতি পদে পাঁচ জন ও সাধারণ সম্পাদক পদে চার জন প্রতিদ্বন্দ্বিতা করেন। একইসঙ্গে মোট ভোটার ছিলেন ৬৩৯ জন। সভাপতি পদে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পান ৭৯ ভোট। অন্যদিকে হাবিবুর রহমান ৪৮ ভোট এবং হাবিবুর রহমান নাঈম পান ৪০ ভোট।

সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ পান ১২ ভোট এবং এহসানুল হক তালহা পান ৬ ভোট। এর আগে সকালে সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে এমসি কলেজ ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে এই কমিটির আহ্বায়ক বিদেশ যাওয়ায় প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। এই কমিটিকে ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিলেও ক্যাম্পাসে কোনও কার্যক্রম করতে পারেনি ছাত্রদল। যার কারণে শিক্ষার্থীদের কাছ থেকে অনেকটা খেই হারিয়ে ফেলেছিল ছাত্রদল।

সম্মেলন ও কাউন্সিল শুরুর আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেওয়া নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির নানা কর্মকাণ্ডে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকলেও ছাত্রদল তার পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছেন বলেও অভিযোগ করেন রাকিবুল। তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন ছাত্রলীগের কর্মী রয়েছেন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী