গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, এক বাস ৯ সিএনজি ও দুই মোটরসাইকেল পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১২:১৯আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১২:১৯

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে একটি লোকাল বাস, ৯টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্টেশনের দুই কর্মচারী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ‘হোসাইন ইমন-লিমন’ নামের একটি লোকাল বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালে আচমকা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন। ঘটনাস্থলের দ্বিতীয় তলায় ঘুমিয়ে থাকা ৫-৬ জন কর্মকর্তা-কর্মচারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

অগ্নিকাণ্ডে আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ (২৮) ও রাসেল মিয়াকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের হবিগঞ্জ উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফুয়েলিং চলাকালীন যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত সিএনজি মালিক ও চালকরা। স্থানীয়রা বলছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ফিলিং স্টেশনগুলোতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী