সুনামগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৫ আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫৫

ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা তায়েফ পরিবহনের একটি বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সাহেবনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে আহত হন ১৫ যাত্রী। আজ শনিবার (২৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসটি ছাতক উপজেলার সাহেবনগর এলাকায় আসার পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ এসে বাস উদ্ধার করে। এ সময় স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় একজনকে উদ্ধার করে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহত বাকি দুই যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।’

স্থানীয়রা জানান, বাসে ১০-১৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। যাত্রীরা এলাকাবাসীকে জানান, চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসে ঝিমাচ্ছিলেন তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তিন কিলোমিটার সামনে এগিয়ে এই দুর্ঘটনা ঘটলে বাসটি হাওরের পানিতে নিমজ্জিত হতো। তখন হতাহতের ঘটনা ঘটতো।

/কেএইচটি/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক