সাদাপাথর লুট: পদ হারানো কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গ্রেফতার

সিলেট প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের ঘটনায় পদ স্থগিত হওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ১১ আগস্ট কেন্দ্রীয় বিএনপি চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শপরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তার পদ স্থগিত করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেট মহানগরের কোতোয়ালি ও কোম্পানীগঞ্জ থানায় সাতটি মামলা আছে।’

 শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পাঠানো এক  এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব সাহাব উদ্দিনকে ‘সাদাপাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতা’ হিসেবে উল্লেখ করেছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিবার রাত সোয়া ১১টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাহাব উদ্দিনকে গ্রেফতার করে। সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত ১৫ আগস্ট খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামা এক হাজার থেকে এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

র‌্যাব বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সাদাপাথর লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

প্রসঙ্গত, গত ৮, ৯ ও ১০ আগস্ট সাদাপাথর পর্যটনকেন্দ্রের সব পাথর চুরি হয়ে যায়। এ ঘটনায় সিলেটের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়। বদলি করা হয় কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহারকে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি