রাস্তা পারাপারের সময় বাসচাপায় প্রাণ গেলো মা-ছেলের

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০ আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩০

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের চার বছরের ছেলে তৌকির আহমেদ।

পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা