জুলাই আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে শাবিপ্রবির ৩৭ শিক্ষার্থী বহিষ্কার

সিলেট প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১

গত বছরের জুলাই আন্দোলনে (১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত) আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ২০ জনকে আজীবন বহিষ্কার এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী এ বিষয়ে নিশ্চিত করেন।

জানা যায়, বহিষ্কৃত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন ১২ জন ও হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে এদের মধ্যে কয়েকজন দুই ঘটনাতেই অভিযুক্ত থাকায় আজীবন বহিষ্কার হয়েছেন।

এ ছাড়া ২ থেকে ৪ সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে। একইসঙ্গে যাদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে খালাস প্রদান করা হয়েছে ও কয়েকজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অস্ত্র রাখার অপরাধে খালাস দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান বলেন, ‘অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়ার একটা প্রস্তাব এসেছিল। তবে আমরা বিবেচনা করে দেখেছি, অনেকে ভর্তি ছিল এক রুমে থেকেছে অন্য রুমে। সেক্ষেত্রে যদি সাময়িক বহিষ্কার করে দেওয়া হয় তাহলে সেটা তার সঙ্গে অবিচার করা হবে। তাই আমরা যাচাই-বাছাই করে তাদেরকে খালাস প্রদান করেছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী