সিলেটে চেকপোস্টে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৮০

সিলেট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৫, ২১:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২১:৩৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ গেটের সামনের চেকপোস্টে এ ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের নেতৃত্বে ট্রাকশ্রমিক নেতা ও শ্রমিকরা এ হামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মাহফুজকে প্রধান করে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। 

আহত পুলিশ সদস্যরা হলেন- কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ, কনস্টেবল আজিজুর রহমান, দীপংকর হাজং, শহীদ আহমেদ ও মাসেক মিয়া।

জানা যায়, রবিবার সকালে নিয়মিত গাড়ি চেক করার সময় পুলিশ একটি ট্রাক আটক করে। পরে ওই ট্রাক ছাড়িয়ে নিতে এসে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর হামলা করেন উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি সেখানে বাসে করে তার শ্রমিক ও নেতাদের নিয়ে এসে পুলিশের ওপর হামলা করেন। একটি ভিডিওতে দেখা যায়, শ্রমিক নেতা মাহফুজ বাস থেকে নেমেই পুলিশের ওপর হামলে পড়েন। দুজনকে ধাক্কা দিতেও তাকে দেখা যায়। এ সময়ই ওই ট্রাকটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানায়, অবৈধ বালু ও পাথর পরিবহনের বিরুদ্ধে উপজেলা পরিষদ গেটের সামনে পুলিশ নিয়মিত চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করে আসছে। প্রতিদিনের মতো রবিবার সকালে বালুবোঝাই ১টি ট্রাক আটক করা হয়। বালুর বৈধ কাগজ দেখতে চাইলে বাগবিতণ্ডায় জড়ায় ট্রাকচালক। এর কিছুক্ষণ পর সাদাপাথর পরিবহনের একটি বাসে করে ৩০-৪০ জন এসে পুলিশের ওপর হামলা করে ট্রাক ২টি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ বলেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এখানে চাঁদা আদায় করার জন্য চেকপোস্ট বসানো হয়েছে। আমাদের এক শ্রমিক মাটিভর্তি ট্রাক নিয়ে যাচ্ছিল। তখন পুলিশ সেটা যেতে না দিয়ে আটকে দেয়। তখন পুলিশ বলে ৫ হাজার টাকা দিলে ট্রাক ছাড়বো নাহলে না। পরে আমাদের চালক আমাকে ফোন দিলে আমরা সেখানে গিয়ে এ বিষয়ে কথা বলি আর তখন পুলিশ আমাদের সঙ্গে হাতাহাতি করে। এ সময় ওই ট্রাকচালক তার ট্রাক নিয়ে চলে যায়।’

এ বিষয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ বলেন, ‘আমরা চেকপোস্টে দায়িত্ব পালনকালে বালু নিয়ে একটি ট্রাক আসে। তাকে বৈধ বালুর কাগজপত্র দেখাতে বললে সে দেখাতে পারেনি। পরে আমরা ট্রাকটিকে আটকে রাখি। পরে দেখলাম ওই চালক কাকে ফোন দিচ্ছে আর এর ১৫-২০ মিনিট পরে ট্রাকশ্রমিক নেতা মাহফুজের নেতৃত্বে একদল লোক এসে আমাদের ওপর হামলা করে। সেখানে আমরা ৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিই। উপজেলার লিজবহির্ভূত ধলাই নদীসহ বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ও অবৈধ পাথর বিক্রি করে নিয়ে যাওয়া হয়। সেগুলো এই চেকপোস্টের মাধ্যমে আটক করা হয়। সাদাপাথর লুট ঠেকাতে এই অভিযান চলমান।’

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, ‘বালু ও পাথরবোঝাই ২টি ট্রাক আটক করে বালু-পাথর ও গাড়ির কাগজপত্র পুলিশ দেখতে চাইলে চালকরা সেটা দেখাতে পারেনি। পরে ওই চালক ট্রাকশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদকে খবর দেয়। কিছুক্ষণ পর মাহফুজের নেতৃত্বে ২ গাড়ি শ্রমিক এসে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে গাড়ি নিয়ে যায়। তারা চাচ্ছে এখানে যাতে কোনও পুলিশ চেকপোস্ট না থাকে। পুলিশ কেন তাদের কাছে টাকা চাইবে? সাদাপাথর লুট ও অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পুলিশ কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় রবিবার রাতে এএসআই আব্দুল হামিদ বাদী হয়ে মাহফুজকে প্রধান করে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করে মামলা করেছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি