ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে জরিমানা গুনলেন ১১ লাখ টাকা

সিলেট প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেলার ঘটনায় লন্ডন থেকে সিলেটে আসা বিমানযাত্রী শওকত আলীকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সিলেট স্টেশনের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‌‘গতকাল বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী শওকত আলী ঘুষি মেরে বিমানের একটি মনিটর ভেঙে ফেলেন। অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের ওই যাত্রীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।’

সূত্রমতে, ফ্লাইট চলাকালেই যাত্রী শওকত আলী বিমানের অন্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি গালিগালাজ ও মারমুখী আচরণে লিপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ক্রুরা তাকে আসনের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন। এরপরও তিনি নারী কেবিন ক্রুদের সঙ্গে অশালীন আচরণ করেন।

সবচেয়ে গুরুতর ঘটনা ঘটে, তিনি বিমানের ২৭-সি নম্বর সিটে বসে থাকা অবস্থায় হঠাৎ ঘুষি মেরে সামনে থাকা মনিটরটি ভেঙে ফেলেন। মনিটরটির দাম ধরা হয়েছে ১১ লাখ টাকারও বেশি। ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করে।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার আব্দুর রাজ্জাক জানান, ওই যাত্রী মদ্যপ ছিলেন। যে কারণে তার আচরণ ছিল অসংলগ্ন।

/কেএইচটি/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
হজ শেষে দেশে ফিরেছেন ২১৩৪৩ হাজি, মৃত্যু ৪৪ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি