শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

র‍্যাগিংয়ের অভিযোগ: আন্দোলনের মুখে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিল

সিলেট প্রতিনিধি
১১ অক্টোবর ২০২৫, ১৮:১১আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১৮:১১

আন্দোলনের মুখে র‍্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীর বহিষ্কার আদেশ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ বাতিলের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত র‍্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

উল্লেখ্য, এক বছর আগের র‍্যাগিং ইস্যুতে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ২৪ জনকে বিভিন্ন মেয়াদে ও হল থেকে আজীবন বহিষ্কার করে প্রশাসন।  এ নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন। অনেক বিভাগের শিক্ষার্থী প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রহসন দাবি করে ক্লাস পরীক্ষা বর্জন করেন।

/এএম/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী