ভারতে পিটুনিতে নিহত ৩ বাংলাদেশির লাশ হস্তান্তর

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৪

ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় পিটুনিতে নিহত তিন বাংলাদেশি নাগরিকের লাশ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম সালিমুল হক, চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলামসহ বিজিবির কর্মকর্তারা।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- খোয়াই থানার ওসি সুবির মালাকারসহ বিএসএফ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

নিহতরা হলেন— চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের কনা মিয়ার ছেলে পণ্ডিত মিয়া (৪৭), কবিলাশপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২১) ও আলীনগর গ্রামের মৃত আশ্বব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।

জানা গেছে, গত ১৪ অক্টোবর কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরার খোয়াই জেলার বিদ্যাবিল এলাকায় প্রবেশ করেন তারা। বুধবার (১৫ অক্টোবর) বিকালে স্থানীয়রা গরু চোর সন্দেহে তাদের ওপর হামলা চালায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

খোয়াই জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার লাশগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
চাঁদা দাবির হুমকিতে ৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা