সুনামগঞ্জে মনোনয়ন বঞ্চিত মাহবুবুর রহমান নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৫, ২১:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ২১:৫৩

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক তালিকা থেকে বঞ্চিত হয়েও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে সুমানগঞ্জে প্রতিহিংসার কোনও রাজনীতি চলবেনা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। কখনো কোনও আন্দোলনে পিছিয়ে যাইনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে গ্রেনেড হামলায় আমার বাম কানের পর্দা চিরে যায়। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছি।

তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আপনারা কাজ করেছেন। আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম, আপনারা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। কিন্তু আমি আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি। তবুও আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারেক জিয়া আমার নেতা। ধানের শীষ আমার ঠিকানা। তারেক রহমানের নেতৃত্বে হাওরাঞ্চলসহ দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে দলমত নির্বিশেষে দেশের জনগণ ভালোবাসে। আমি আপনাদের ভালোবাসা নিয়ে হাওরাঞ্চলে বিএনপির দুর্গ গড়ে তুলতে চাই।

এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালিক, দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা।

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের