৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুবার ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

সিলেট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩১

পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূ-কম্পন অনুভূত হয়েছে সিলেটে। বুধবার (১০ ডিসেম্বর) দিনগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূ-কম্পন অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম ভূকম্পনটির মাত্রা ছিল ৩ দশমিক ৫ ও গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩ ও গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।

এদিকে, বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবরের পাশে রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। গভীরতা ছিল ১৫ কিলোমিটার।

/এএম/
সম্পর্কিত
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী, মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
নেপালে ভূমিকম্প নয়, কম্পন অনুভূত হয়েছে ভূমিধস থেকেই: ইউএসজিএস
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি