সিলেটে ৬ ডাকাত আটক

সিলেট প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৭:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৭:২৩

আটক সিলেট নগরীতে হোটেলে বসে ডাকাতির প্রস্তুতিকালে শনিবার রাতে ৬ ডাকাতকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়। রবিবার বিকাল ৩টায় তাদেরকে কোর্টে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
আটককৃতরা হলেন-কুমিল্লার মুরাদনগর উপজেলার মো. জসিম (২৩), মো. সোহেল (২৩), মো. মিজান (২০) ও নাসিম মিয়া (২২), ব্রাক্ষ্মণবাড়িয়ার সোহেল (২৩) এবং চট্টগ্রামের মো. রুবেল (২২)।
কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, গত শুক্রবার এসব ডাকাত নগরীর বন্দরবাজারস্থ হোটেল মজলিসে তিনটি রুম ভাড়া নেয়। রুম তিনটি হচ্ছে-৪০৬, ২০১ ও ৩০৫। হোটেলে বসে তারা ডাকাতির পরিকল্পনা করছিল- এমন খবর পেয়ে কোতোয়ালী থানার একদল পুলিশ শনিবার রাত সাড়ে ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ৬ ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি তাদের কাছ থেকে স্ক্রু ড্রাইভার, কাটারসহ ডাকাতিতে ব্যবহৃত আরও কিছু  সামগ্রী উদ্ধার করা হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম