উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়, ১৩ ঘণ্টা পর মুক্তি পেলেন প্রোভিসি

সিলেট প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৬

প্রায় ১৩ ঘণ্টা পর সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, কোষাধ্যক্ষ অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। একই সময়ে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল ১০টা থেকে কর্মসূচি শুরুর ঘোষণা দিয়ে আন্দোলনস্থল ত্যাগ করেন বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সাজেদুল করিম জানান, তিনি বাসায় পৌঁছেছেন। তবে এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

রাতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর আলোচনার পর শিক্ষার্থীরা কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন বলে বিশ্ববিদ্যালয়ের অন্য একটি সূত্র জানায়।

দীর্ঘ ২৮ বছর পরে মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। হাইকোর্টে রিটের পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণের ঠিক কয়েক ঘণ্টা আগেই স্থগিত হয়ে যায় শাকসু নির্বাচন। ফলে উত্তাল হয়ে ওঠে শাবিপ্রবি। মহাসড়ক অবরোধ করে দিনভর আন্দোলন করেন শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাইকোর্টে রিটকারী শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। দুপুর ১২টা থেকে তারা ভিসি-প্রোভিসি ও ট্রেজারারকে অবরুদ্ধ করে রাখেন।

উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাকসু নির্বাচনের প্রার্থীদের নিয়ে মিটিংয়ে বসেন শাবি ভিসি, প্রো-ভিসি। পরে সেখানেও কোনও সিদ্ধান্ত না হওয়াতে তারা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শাবির সিন্ডিকেট সদস্য ও সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম জানান, ‘মঙ্গলবার উনারা আবার রিট করবে। রিট করার পরে যদি রায় পেয়ে যায়, তাহলে পরের দিন আবার নির্বাচন হয়ে যাবে। কেইস করেই এটাকে সমাধান করতে হবে। এখন কোর্ট দিয়েই এটাকে সমাধান করতে হবে। আমরা চিল্লালেও কাজ হবে না। আমরা সিন্ডিকেট সভা থেকে ৪/৫ জন বড় উকিলের সঙ্গে কথা বলেছি। তারা বলছে, কোর্টের যেটা নিয়ম, ওইটার কাউন্টার ব্যালেন্স দিতে হবে। ওইটা মঙ্গলবার আমরা আবার তুলবো। যদি ওইটা ওখানে রায় হয়, সেজন্য আমরা আমাদের নির্বাচন কমিশনকে অ্যাকটিভ রাখছি।

তিনি বলেন, মঙ্গলবার রায় পেলে পরদিন শাকসু নির্বাচন হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। যদি রায় না পাওয়া যায়, তাহলে আবার উকিলদের সঙ্গে কথা বলবো। শাকসু না হওয়ার কারণ নাই। কারণ নির্বাচন কমিশন তো একটা কাগজে সই করে দিছে যে আমরা নিতে পারবো।

প্রশাসনিক ভবনে তালা, ভিসি- প্রো ভিসি অবরুদ্ধ

সোমবার সকালে শাকসু বন্ধে করা রিটের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি। রাত ১টায় তারা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান।

এদিকে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা ও সিলেটে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির। সোমবার বিকাল ৩টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি মিছিল বের করে চৌহাট্টায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের