সুনামগঞ্জের সব আসনে বিএনপি বিজয়ী, হেরেছেন শিশির মনিরও

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতে ভোট গণনা শেষে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৭৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৯৬৬ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে (দিরাই ও শাল্লা) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট।

সুনামগঞ্জ-৩ আসনে (জগন্নাপুর ও শান্তিগঞ্জ) বিএনপির প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৭ হাজার ৩১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ২২৬ ভোট।

সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী নূরুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামস উদ্দীন পেয়েছেন ৭৫ হাজার ৭৩৬ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনে (ছাতক ও দোয়ারাবাজার) জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমেদ। ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২ হাজার ১২১ ভোট।

 

/এএম/ 
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি