১১ এপ্রিল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ১১:৫৬আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১১:৫৬

সিলেট ভাঙাচোরা রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবিতে আগামী ১১ এপ্রিল থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে। সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার বিকালে বাস-ট্রাক ও সিএনজি মালিক-শ্রমিকদের এক যৌথসভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ এপ্রিল সিলেট জেলায় কোনও ধরণের যানবাহন চলাচল করবে না। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কার, সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
প্রসঙ্গত, সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ রাস্তা সংস্কারের দাবিতে বুধবার (৬ এপ্রিল) সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ ও সিলেট-গোয়াইনঘাট রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
/এফএস/    

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি