একাত্তরকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো: মির্জা ফখরুল

হবিগঞ্জ প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ১৪:২৪আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১৪:২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিভিন্ন সময় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হয়েছে, মুক্তিযুদ্ধ আমাদের গর্ব ও অস্তিত্ব— মুক্তিযুদ্ধ, একাত্তরকে সামনে নিয়ে বরাবর এগিয়েছি, এখনও আমরা এগিয়ে যাবো।’

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে না, বারবার মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সবশেষে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করা আমাদের আরেকটা গৌরবের ও আনন্দের পরিচয়ের ইতিহাস। আমরা জুলাই যুদ্ধকে ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, জুলাই অভ্যুত্থানকে ধারণ করি।’

মন্ত্রী চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে স্থানীয় এমপিদের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সবসময় মনে রাখবেন, কোনও রকমের দুর্ঘটনা, খারাপ ঘটনা যেন বিএনপিকে আক্রমণ করতে না পারে। আমাদের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন— দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।’

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন— মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, সংসদের হুইপ জি কে গউছ এমপি, সংসদ সদস্য সৈয়দ মুহাম্মদ ফয়সল, ডা. সাখাওয়াত হাসান জীবন ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের