কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় ২ জন নিহত

জামালপুর প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১৫:২৪ আপডেট : ২৬ মে ২০২৬, ১৫:২৪

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির হাটে পশু কিনতে গিয়ে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ মে) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ব্যক্তি এবং জামালপুর জেনারেল হাসপাতালে গতকাল সোমবার রাতে অন্যজন মারা যান।

গত রবিবার বিকালে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন- সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) ও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দেওয়ানগঞ্জ উপজেলার আকন্দপাড়া গ্রামের এক ব্যক্তি বিক্রির জন্য কয়েকটি মহিষ নিয়ে সানন্দবাড়ী হাটে আসেন। সেখানে আনার পর একটি মহিষ হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে মহিষটি হাটজুড়ে ছোটাছুটি করে লোকজনকে আক্রমণ করতে থাকে। এতে আতঙ্কিত হয়ে হাটে থাকা মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেন।

পরে মহিষের গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ ছয় জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান। পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
কোরবানির পশু উদ্বৃত্ত থাকলেও আটকে আছে মাংস রফতানি
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ধোলাইখাল হাটে বর্জ্য সরলেও সরেনি বাঁশের খুঁটি
সর্বশেষ খবর
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
রাজধানীতে মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেফতার
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
সাত দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
প্রথমবার মিললো ‘ডার্ক ম্যাজিক মাশরুম’
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে আমির হামজার মাহফিলে সম্মতি
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ৫ ত্রুটি, তদন্ত প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য