সিলেটে হামে মারা গেছে আরেক শিশু, মৃত বেড়ে ৬৯

সিলেট প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১৭:১২ আপডেট : ১৪ জুন ২০২৬, ১৭:১২

সিলেটে টানা তিন দিন হাম বা উপসর্গে কারও মৃত্যু না হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছে এক শিশু। এ নিয়ে জেলায় হাম ও উপসর্গে ৬৯ শিশুর মৃত্যু হলো। 

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের রবিবারের (১৪ জুন) বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, হামের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শিশুটি মারা যায়। তার বয়স ছিল সাড়ে ৫ মাস। বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। 

গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৫ জন। তবে এই ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় কারও হাম শনাক্ত হয়নি। আজ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হামে মারা গেছে চার জন ও বাকিদের উপসর্গে মৃত্যু হয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু
এক বিভাগেই ২৪ ঘণ্টায় ডেঙ্গু-হামে ৮ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
সর্বশেষ খবর
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
‘গান-বাজনা অনৈসলামিক’, কবরস্থানের পাশে অনুষ্ঠান না করতে ইউএনওকে চিঠি
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল