দেশে এসেছে কাতারে নিহত ৫ প্রবাসী লাশ

সিলেট প্রতিনিধি
৩০ জুন ২০২৬, ১১:৪৬আপডেট : ৩০ জুন ২০২৬, ১১:৪৬

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ৫ প্রবাসীর লাশ দেশে এসেছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে (বিজি-২২৬) লাশগুলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে লাশগুলো দেশে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বাজেট অধিবেশনের কারণে তিনি লাশ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করতে না পারলেও মন্ত্রণালয়ের প্রতিনিধি লাশ গ্রহণ করেছেন বলে জানান তিনি।

এদিকে, কাতার থেকে লাশ সঙ্গে এসেছেন কাতার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবদুল হাসিব চৌধুরী।

এয়ারপোর্টে নিহতদের লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানসহ বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।

এর আগে গত ২০ জুন কর্মস্থলে যাওয়ার পথে কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হন।

নিহত প্রবাসীরা হলেন- কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), মৃত আহসান উল্লাহর ছেলে জুবায়ের আহমদ (৩০), আগতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৩০), আমরপুর গ্রামের আবদুন নূরের ছেলে জিবাল আহমদ (৩৬) ও দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ি নয়াগ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদির আহমদ (২৪)।

সিলেট বিমানবন্দর সূত্র জানিয়েছে, যথাযথ প্রক্রিয়া শেষে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ আসছে মঙ্গলবার  
ফেনীতে প্রবাসীর স্ত্রীকে হত্যা: মূল হোতা গ্রেফতার
ইতালিতে খুন হওয়া ৩ বাংলাদেশির বাড়িতে এসেছিল উড়োচিঠি
সর্বশেষ খবর
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
‘আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা সরকারের নেই’ 
আজ শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট, ফিরেছেন ৭৭০৬৯ জন, মৃত্যু ৫৫
আজ শেষ হচ্ছে ফিরতি হজ ফ্লাইট, ফিরেছেন ৭৭০৬৯ জন, মৃত্যু ৫৫
রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত হলে চীন-বাংলাদেশ করিডোরে আগ্রহী সরকার: তথ্য উপদেষ্টা 
রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত হলে চীন-বাংলাদেশ করিডোরে আগ্রহী সরকার: তথ্য উপদেষ্টা 
নতুন সব বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
নতুন সব বাস এসি করার নির্দেশ মুখ্যমন্ত্রী বিজয়ের
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
আদ-দ্বীনের লাইসেন্স নিয়ে নতুন করে ভাবছে সরকার
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি
সারের পরিবর্তে কৃষকদের মাটি বিতরণ: কৃষি কর্মকর্তাকে খাগড়াছড়িতে বদলি