৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা

সিলেট প্রতিনিধি
০৪ জুলাই ২০২৬, ২৩:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২৩:৩০

সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ্য করে তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার স্যার সম্বোধন করেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল। মন্ত্রীকে এতবার স্যার ডাকার বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৩ জুলাই) বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যেই মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন তিনি। 

এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন। 

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপদ সবজি উৎপাদন নিয়ে ওই দিন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) বিষয়ক একটি প্রেজেন্টেশন মন্ত্রীর সামনে উপস্থাপন করেছিলাম। সেখানে বক্তব্যে মন্ত্রীকে বারবার স্যার বলা উদ্দেশ্যপ্রণোদিত বিষয় ছিল না। চাকরি জীবনে সবার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি। আমাদের কালচার হচ্ছে-এক ব্যাচ সিনিয়র অফিসারকেও স্যার বলা। মন্ত্রীকে যতটুকু বলার ততটুকুই বলেছি, এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। এ ছাড়া অন্য কিছুই নয়।’

/এএম/ 
সম্পর্কিত
বাংলাদেশ-ভারত বাণিজ্য জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
চা শিল্পের উন্নয়নে কমিটি
সর্বশেষ খবর
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি