সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো ৮ জনের

সিলেট প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১১:২১আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১৬:১০

সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আট জন নিহত হয়েছেন। আহত হন আরও ২৫ জন।’

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেট থেকে ঢাকাগামী বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আট জন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নেন। আহত ২৫ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/এএম/আরকে/
সম্পর্কিত
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
সর্বশেষ খবর
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
‘যুদ্ধ শেষ হয়নি’, সংঘাত বাড়লে নতুন অস্ত্র-লক্ষ্যবস্তু ব্যবহারের হুমকি ইরানের
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ 
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে দ. কোরিয়াকে হারালো বাংলাদেশ