বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি তুহিনুল হক তুহিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্যও ছিলেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) ভোর ৪টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ সাদারপাড়া নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পরিবারের সদস্য ও জেলার সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে সিলেটের সাংবাদিক অঙ্গন ও সুধী সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।