ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

সাংবাদিকদের সংজ্ঞা নির্ধারণ, পেশাগত কল্যাণ নিশ্চিত করা, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেছেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক নন— এমন কেউ যাতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা গ্রহণ করতে না পারেন, সে জন্য ‘সাংবাদিক’ ও ‘গণমাধ্যম’-এর সংজ্ঞা সুস্পষ্ট করা প্রয়োজন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নিয়ে আয়োজিত কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। সভায় আগের বৈঠকে পাওয়া মতামতের ভিত্তিতে একটি প্রেজেন্টেশনও উপস্থাপন করা হয়।

তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের ওয়েজ বোর্ড, পেশাগত অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তা যেন প্রকৃত সাংবাদিকদের কাছেই পৌঁছায়, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য সাংবাদিক হিসেবে কাকে গণ্য করা হবে এবং কাকে করা হবে না— সে বিষয়ে সুস্পষ্ট মানদণ্ড থাকা প্রয়োজন।

সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য একটি সুস্পষ্ট কাঠামো প্রণয়নের প্রস্তাবও দেন তথ্য প্রতিমন্ত্রী। এ ক্ষেত্রে বার কাউন্সিলের মতো কোনও ব্যবস্থা করা যায় কিনা, সে বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ আহ্বান করেন তিনি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান জানান, সভায় আরও বক্তব্য রাখেন আরটিভির হেড অব নিউজ ইলিয়াস হোসেন, একুশে টেলিভিশনের সিইও আবদুস সালাম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও মোস্তফা আকমল, ডা. শাখাওয়াত হোসেন সায়ন্ত, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সভাপতি শারমিন রিনভী, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ইউএনবির ডেপুটি এডিটর মাসউদুল হক, দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী এবং দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বক্তব্য রাখেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে: তথ্য প্রতিমন্ত্রী
বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ
সর্বশেষ খবর
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
বীমা খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গবেষণা করবে ঢাবি ও ইন্স্যুরেন্স নিউজ বিডি
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
আন্তর্জাতিক কার্ডে বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার সুযোগ বাড়লো 
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
১৬০ মিলিয়ন ইউরো থেকে যেভাবে নিঃস্ব রবার্তো কার্লোস
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!