আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি 
১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭

পিকনিক ও শিক্ষা সফরের কথা বলে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা সভা এবং সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । মামলায় রঞ্জিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার ৪ জন এজাহারনামীয় আসামী। সোমবার দিবাগত রাত ১টায় গোয়াইনঘাট থানা পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

এদিকে, বুধবার ভোর রাত ৩টার দিকে রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীসহ ৪ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জের সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর পুত্র রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের পুত্র ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র ফারুক আহমদ (৫৯) ও একই উপজেলার নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের পুত্র  আলী হোসেন (৩৪)। মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক।

জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরবর্তীতে হঠাৎ করেই সেখানে হাজির হন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকার। তিনি সেখানে দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ঝটিকা সভার বক্তব্য প্রকাশের পর বিষয়টি সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ভিডিও দেখে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় অবস্থিত সাবেক এমপি রনজিত সরকারের বাসভবনে বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকেই রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে চলে যান।

অন্যদিকে স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। অভিযোগ উঠেছে, যে রিসোর্টটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের এই সভার আয়োজন করা হয়েছিল, সেই ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল হলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই। বিরোধী দলের শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়ের রিসোর্টে কীভাবে জাতীয়ভাবে আলোচিত এমন ঝটিকা সভার সুযোগ তৈরি হলো এবং ঘটনার পর কেন কার্যকর কোনও পদক্ষেপ দেখা গেল না- এ নিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

এ ঘটনার ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর সোমবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রণজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

/এএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ নভেম্বর, ২০২৬)
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
আ.লীগের সাবেক সেই এমপিসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
‘মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনও রাজনীতি হতে পারে না’
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন, বোমা নিক্ষেপের অভিযোগ
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও