পার্কিংয়ে রাখা ৪টি বাসে একসঙ্গে আগুন, পুলিশ বলছে ‘আওয়ামী লীগের নাশকতা’

সিলেট প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ২০:০২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০:০২

সিলেট মহানগরের চালিবন্দর এলাকায় দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাস চারটি পুড়ে গেছে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বলে ধারণা করছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট সরকারি আইন মহাবিদ্যালয়ের (ল’ কলেজ) সামনে এ ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করতো বলে জানা গেছে। ওই চার বাস ছাড়াও সেখানে আরও অর্ধশতাধিক বাস পার্কিং করে রাখা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপকমিশনার (ডিসি সিটিএসবি) আফজাল হোসেন। তিনি বলেন, ‘কারা বাসগুলোতে আগুন দিয়েছে, তাদের এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রাথমিক তদন্তে ঘটনাটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা বলে ধারণা করা যাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এজন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সেইসঙ্গ তদন্তও চলছে।’

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে আওয়াম লীগের সন্ত্রাসীরা দেশজুড়ে নাশকতার চেষ্টা করছে। রাতের অন্ধকারে তারা গাড়িগুলোতে আগুন দিয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
আমাদের একটি গাড়ি পোড়ালে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেবো
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
সর্বশেষ খবর
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
সারা দেশে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে: সাইফুল হক
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
গণহত্যার রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
আলিয়া নিজেকে ‘ভাগ্যবান’ বললেন, কারণ কী
আলিয়া নিজেকে ‘ভাগ্যবান’ বললেন, কারণ কী
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা