নিজের বাসায় আগুন লাগানোর ঘটনায় যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৭ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৮:৫৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘বাংলাদেশে সন্ত্রাসীদের কোনও স্থান নেই। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। কোনও পালিয়ে যাওয়া সন্ত্রাসী সন্ত্রাসের মাধ্যমে দেশে ফিরবে না।’

শুক্রবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় সিলেট নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে ভোরে দাঁড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, ‘তারা এখন ধাওয়ার মধ্যে আছে। আমার বাসায় আগুন দিয়ে দৌড়ে পালিয়েছে। দেখেন একটা বিলাইও (বিড়াল) কিছুক্ষণ দাঁড়ায়, দাঁড়ায় বাদে (পরে) দৌড় দেয়। এদের অবস্থা এমন হইছে যে ‘‘জয় বাংলা’’ কইয়া (বলে) দৌড়। এমন দৌড় পরে তাদের খোঁজে মিলে না।’

তিনি দাবি করেন, ‘জয় বাংলা- আজকে জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগান হিসেবে পরিণত হয়েছে। আর সন্ত্রাসীদেরকে কীভাবে ডিল (মোকাবিলা) করতে হয় দেশের মানুষ জানে, আমাদের সরকারও ইনশাআল্লাহ জানে।’

সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা সহনশীল সরকার। মানুষের প্রতি সহনশীলতা দেখাই। কিন্তু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই নেবো। বাংলাদেশে সন্ত্রাসীদের কোনও স্থান নেই, আওয়ামী সন্ত্রাসীদের কোনও স্থান নেই। সরকার কঠোরভাবে এদের বিরুদ্ধে অবস্থান নেবে।’

তিনি আরও বলেন, ‘দেশ আজকে ভালো পথে। দেশ বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, ফরেন ইনভেস্টমেন্ট আসছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে— যা দেখে একটি ক্ষুদ্র গোষ্ঠীর গাত্রদাহ হচ্ছে এবং তারা নিজেরাই বিলীন হয়ে যাবে এবং হয়েও যাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন এগিয়ে যাচ্ছে। মানুষ এগুলো এখন হেইট (ঘৃণা) করে।’

এসব কর্মকাণ্ডে সরকার কোনও চাপে পড়ছে কি না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসীরা নিজেরাই আতঙ্কিত এবং এরা কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যায়। হয় দেশ থেকে পালানোর চেষ্টা করবে বা ধরা পড়বে। এদের জায়গা কোনও জায়গায় হবে না, আইনের শাসন ব্যবস্থার মধ্যেই এদের জায়গা করে নেওয়া হবে।’

পাসপোর্ট বা বিদেশে অবস্থানকারীদের ক্ষেত্রে তিনি বলেন, ‘এক্সট্রাডিশন ট্রিটি (প্রত্যর্পণ চুক্তি) বা কঠোর নজরদারির মাধ্যমে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে। যারা মানুষ হত্যা করেছে এবং দেশের শাসনব্যবস্থা ও সার্বভৌমত্ব ধ্বংস করার চেষ্টা করেছে, আইনের দীর্ঘ হাত তাদের কাউকেই ছাড় দেবে না। এদেরকে আমরা অবশ্যই ধরবো, আইনের আওতায় আমরা অবশ্যই আনবো।’

/এফআর/
সম্পর্কিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে চলছে বাস
বৃষ্টির মধ্যে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
‘আ.লীগ নয়, বিএনপির বড় শত্রু বিএনপিই’
সর্বশেষ খবর
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, একই পরিবারের ৪ জন নিহত
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
বাংলাদেশের আগ্রাসী ব্যাটিং পছন্দ হয়নি রাবাদার!
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
রাজনীতি, প্রেম ও রহস্যে জমজমাট ডিসেম্বর, নেটফ্লিক্সে আসছে যে সিরিজগুলো
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ
কোন ইউপিতে কবে ভোট, তালিকা প্রকাশ