সিলেটে এমপি মালিকের বাড়িতে পেট্টোল বোমা নিক্ষেপ

সিলেট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৩:২০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৩:২০

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন তেতলীতে তার বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় এমপি ও তার স্ত্রী বাসায় অবস্থান করছিলেন। তবে আগুনে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, ভোরের দিকে একটি পিকআপে করে এসে একদল দুর্বৃত্ত এমএ মালেকের বাসার বাইরে থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে আগুনের সূত্রপাত হলে বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) আফজাল হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি করতে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে। আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

/আরএইচ/
সম্পর্কিত
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সাভার-আশুলিয়ায় এক রাতে তিন বাসে আগুন
সর্বশেষ খবর
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
মানুষের মতো স্পর্শ অনুভব করবে রোবট
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেফতারের এক দিন পর বাড়িতে লুটপাট-আগুন
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন শিক্ষামন্ত্রী
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
ওপেনএআই ও অ্যাপলের পাল্টাপাল্টি মামলা
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি