ঢাবি চারুকলার ফল প্রকাশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৮:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত প্রথমবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় মোট ১০ হাজার ২৪৮ শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪২১ জন অংশগ্রহণ করেন। এ ইউনিটে ১৩৫টি আসনের জন্য উত্তীর্ণ হয়েছেন ২০৮ জন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন।
পাশকৃত শিক্ষার্থীদের আগামী ২৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে বিষয় পছন্দ ক্রমে ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংশ্লিষ্ট কোটায় ফরম পূরণ করে চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষার জন্য নির্ধারিত ফি পরিশোধ করে ২০ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে।

যেকোনও মোবাইল ফোন থেকে DU CHA (roll no) টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএস এ ফলাফল জানা যাবে। এছাড়া পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

সূত্র: বাসস

/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম