রাবির নতুন প্রো-ভিসি আনন্দ কুমার সাহা

রাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৭:৪৮আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৭:৪৮

রাবির নতুন প্রো-ভিসি আনন্দ কুমার সাহা প্রায় চার মাস পদ শূন্য থাকার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা। সোমবার (১৭ জুলাই) বিকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখা-১ এর সহকারী উপসচিব শাহনাজ সামাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দিতে সম্মতি জানিয়েছেন। উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর আগেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
আনন্দ কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক। তিনি বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলায়।

এদিকে দায়িত্ব পাওয়ার পর আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি দফতরে উপস্থিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ শেষ হওয়ার পর থেকে এ পদ শূন্য ছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম