শিক্ষামন্ত্রীর আশ্বাসেও অনশন ভাঙলেন না নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৮, ১২:০৪আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১২:২৭

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও মন্ত্রাণলয়ের প্রতিনিধি দলের সদস্যরা (ছবি: বাংলা ট্রিবিউন) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসেও কাজ হলো না। এমপিওভুক্তির দাবিতে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নন-এমপিওভুক্ত শিক্ষকরা। নিজেদেরকে এমপিওভুক্ত করার জন্য সুনির্দিষ্ট তারিখের ঘোষণা না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টা ১০ মিনিটে শিক্ষামন্ত্রীসহ শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল জাতীয় প্রেসক্লাবের সামনে অনশনরত নন-এমপিও শিক্ষকদের অনশন ভাঙাতে আসেন। কিন্তু সফল হননি তারা। 

অনশনরত নন-এমপিও শিক্ষকদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘নীতিমালা তৈরির কাজ চলছে। অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়সহ বসে আমরা আপনাদের এমপিওভুক্ত করবো।’

তখন এমপিওভুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে আছেন। তবে যাওয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয় থেকে এমপিওভুক্তির বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

শিক্ষামন্ত্রীর ভাষ্য, ‘শিক্ষকরা আমাদের শিক্ষা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। তারা আমাদের নয়নের মণি। আমি এই পরিবারের একজন কর্মী। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আশা করি, আপনারা বিষয়টা বুঝবেন।  আপনাদের এমপিওভুক্ত করা হবে।’

তবে শিক্ষামন্ত্রীর এই আশ্বাস না মেনে সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া অনশন না ভাঙার সিদ্ধান্ত নেন নন-এমপিও শিক্ষকরা। সরেজমিনে দেখা যায়, অনশনে থাকা ১১ জন শিক্ষককে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো। এ পর্যন্ত আমাদের ৩৩ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে তিন জন এখনও ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

/এএইচআর/এসএসএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
ঢাকার অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের অ্যাপোলোর মেডিক্যাল এডুকেশন প্রোগ্রাম
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
সোহরাওয়ার্দী মেডিক্যালে ঘুষ নিয়ে ‘ভিআইপি সুবিধা’: আনসার সদস্য বরখাস্ত
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত