ঢাবি’র প্রযুক্তি ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত ‘প্রযুক্তি ইউনিটে’র ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।

প্রযুক্তি ইউনিটের ফল প্রকাশ করছেন উপাচার্য পরীক্ষার্থীরা admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এছাড়া যেকোনও অপারেটরের মোবাইল ফোন থেকে DU TEC <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

সূত্র জানায়, এই ইউনিটে ২০১৭-২০১৮ সেশনে ভর্তি পরীক্ষায় মোট পাশের হার ৭২.৩৯ শতাংশ (সম্মিলিত)। মোট ৯৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় পাশ করেছে ২ হাজার ৮৬১ জন পরীক্ষার্থী।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা গত ৫ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হয়।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম