শুক্রবার থেকে ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৮, ১৩:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০১৮, ১৩:৫৬

ঢাবি অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। প্রথম দিন হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

বিজ্ঞান ইউনিটের সমন্বয়কারী এবং বিজ্ঞান অনুষদের ডিন জানিয়েছেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। 

বুধবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ভর্তি পরীক্ষা মোট ১২টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ড. শহীদুল্লাহ কলেজ, গার্হস্থ্য অর্থনীতি করেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ এবং লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজ। বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১,৮০৪জন।

প্রসঙ্গত,  কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর  শনিবার  এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৬ নভেম্বর ২০১৮ শুক্রবার অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য  www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম