ঢাবিতে ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষা চলছে

ঢাবি প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১৫:০৬আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৫:১৮

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ পুনঃভর্তি পরীক্ষা চলছে। আজ শুক্রবার  বিকাল ৩-৪ পর্যন্ত পরীক্ষা চলবে। উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোট ১৯টি কেন্দ্রে পরীক্ষা চলছে। 

গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ডিজিটাল জালিয়াতির মাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগ উঠলেও তা আমলে না নিয়ে ফলাফলা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্বিতীয়বার ‘বিশেষ তদন্ত কমিটি’ গঠন করে। এরপর শুধু যারা পাস করেছে, তাদের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানান। 

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ১৬১৫টি আসনের বিপরীতে আগের পরীক্ষায় (১২ অক্টোবর) উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী পুনঃভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এ ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম