ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের নতুন কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ১৭:৩৬আপডেট : ০১ জুলাই ২০২০, ১৭:৪১

নতুন সভাপতি ও সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২০-২১ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সম্পাদক হয়েছেন মো. আবদুর রহিম। বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের বার্ষিক সাধারণ সভায় মঙ্গলবার (৩০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহিম সাধারণ সম্পাদক মনোনীত হন।

নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী। ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সম্পাদক অধ্যাপক ড. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। কোষাধ্যক্ষ পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. নুরুল আমিন, যুগ্ম-সম্পাদক পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মো. রেজাউল কবির ও জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান মনোনীত হন।

এছাড়া সদস্য পদে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ্ এমরান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক এস এম রেজাউল করিম, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান, গ্রাফিক ডিজাইনের সহকারী অধ্যাপক ফারজানা আহমেদ এবং পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান। এছাড়াও, সদ্য বিদায়ী কমিটির সভাপতি অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মজিবুর রহমান ও সম্পাদক রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম সদস্য (পদাধিকার বলে) মনোনীত হয়েছেন।

/এসএমএ/এনএস/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম