প্রাথমিক শিক্ষার উন্নয়নে নতুন উদ্যোগের কথা জানালেন গণশিক্ষা সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২০, ১৫:২৮আপডেট : ০১ আগস্ট ২০২০, ২১:২৭

সচিব মো. আকরাম-আল-হোসেন তথ্য-প্রযুক্তিতে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে প্রতিটি জেলায় আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শুক্রবার (৩১ জুলাই) রাতে ভার্চুয়াল অনুষ্ঠানে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন।

সিনিয়র সচিব বলেন, আমি মহাপরিচালককে বলবো জেলা শিক্ষা অফিসারদের সঙ্গে আলাপ করে প্রত্যেকটি জেলায় একজন করে আইসিটি অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়ার জন্য। এটুআই প্রকল্পের সঙ্গে আলাপ করে বিষয়টি আমরা দেখবো। আগামী দিনে ভবিষ্যত প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হলে নিজেরা দক্ষ হতে হবে। আমরা বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে কম্পিউটারকে অন্তর্ভুক্ত করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছি।

সিনিয়র সচিবকে ভার্চুয়াল মাধ্যমে সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষার বর্তমান প্রেক্ষাপট বিষয়ে আলোচনা অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ্ সংযুক্ত ছিলেন। এছাড়া বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাও ওই অনুষ্ঠানে যুক্ত হন।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের