প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিইর কঠোর নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২০, ১৯:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৯:০৪

প্রাথমিক শিক্ষা অধিদফতর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া করোনাকালে প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা যাবে না বলে শিক্ষকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। গত ৩ সেপ্টেম্বর লক্ষ্মীপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের পতাকা দণ্ড মাথায় পড়ে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা যায়। এর প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করলো শিক্ষা অধিদফতর।
বুধবারের (৭ অক্টোবর) ওই নির্দেশনায় বলা হয়েছে, লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলার চরবংলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পতাকা দণ্ড মাথায় পড়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ডালিয়া আক্তার মৃত্যুবরণ করে। ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। প্রাথমিক শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত। এ ধরনের অবহেলা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মাঝে বিদ্যালয়ে গমনের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে। এহেন পরিস্থিতিতে ঘটনার পুনরাবৃত্তি রোধে ঝুঁকি বিধয়ে অধিকতর সচেতন হওয়া ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এতে আরও বলা হয়, কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় বিদ্যালয় ভবন, স্থাপনা, সীমানা প্রাচীর, টয়লেট, ফ্যান, টিউবওয়েল, পতাকা দণ্ড ও বৈদ্যুতিক সংযোগ ঝুঁকিপূর্ণ হয়ে থাকতে পারে। এ সকল ঝুঁকিপূর্ণ ভবন ও স্থাপনাদি নিয়মিত পরিদর্শনের মাধ্যমে চিহ্নিত করে সংস্কার করতে হবে। এছাড়া করোনাকালীন ঊর্ধতন কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা ছাড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত করা যাবে না। নির্দেশনা না মানলে সংশ্লিষ্টদের দায় বহন করতে হবে।

প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে ডিপিইর কঠোর নির্দেশনা

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের