বদলির ক্ষমতা ফিরে পেলো প্রাথমিক শিক্ষা অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ২২:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০০:০১

অনিয়মের অভিযোগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বদলির ক্ষমতা হারানোর পর তা আবারও ফিরে পেলো প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (১৩ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে ক্ষমতা ফিরিয়ে দেয়।

এর আগে গত বছর ১৪ ডিসেম্বর এক অফিস আদেশে মন্ত্রণালয় অধিদফতরের বদলির ক্ষমতা বাতিল করে। এতে বলা হয়, অধিদফতরের আওতাধীন মাঠ পর্যায়ে কর্মরতদের বদলি/পদায়ন কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে।

বুধবার (১৩ জানুয়ারি) জারি করা অফিস আদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত বছর ১৪ ডিসেম্বর জারি করা আদেশটি স্থগিত করা হলো।

গত বছরের ১৪ ডিসেম্বর জারি করা আদেশে বলা হয়েছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বদলি/পদায়ন বিষয়ে বিদ্যমান নীতিমালাটি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তা বাতিল করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন কর্মকর্তাদের নতুন বদলি/পদায়ন নীতিমালা না হওয়া পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, পিটিআই সুপার, পিটিআই ইন্সট্রাক্টর ও ইউআরসি ইন্সট্রাক্টরদের বদলি/পদায়ন কার্যক্রম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্পাদিত হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রয়োজনে বদলি/পদায়নের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম