প্রাথমিক শিক্ষকদের তথ্য না পেলে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৫৭

সফটওয়্যারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য এন্ট্রির জন্য বারবার তাগাদা দেওয়ার পরও সময়মতো তা পাওয়া যায়নি। তাই এবার ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে প্রশিক্ষণ পাওয়া সব শিক্ষকের তথ্য নতুন করে চাওয়া হয়েছে। সেইসঙ্গে নির্ধারিত সময়ে তথ্য এন্ট্রি হালনাগাদ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগামী ২৮ জানুয়ারির মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। রবিবার (২৪ জানুয়ারি) স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদফতরের অফিস আদেশটি সোমবার (২৫ জানুয়ারি) প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: প্রাথমিক বিদ্যালয়গুলোকে ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ

অফিস আদেশে বলা হয়েছে, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণ সংক্রান্ত ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে এন্ট্রি করার জন্য প্রতিটি উপজেলা/থানা শিক্ষা অফিসারের জন্য একটি করে আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে। প্রতিটি প্রশিক্ষণ শেষে দ্রুততম সময়ের মধ্যে ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য এন্ট্রি করার নির্দেশনা আছে। এই সফটওয়্যারে এন্ট্রি করা তথ্যের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই করে শিক্ষকরা একাধিকবার কিংবা একাধিক বিষয়ে প্রশিক্ষণের জন্য মনোনীত হচ্ছেন কিনা তা যাচাই করা যায়।

ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যার থেকে সংগৃহীত তথ্য যাচাই করে দেখা যায় যে, এই সফটওয়্যারে সকল প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য এন্ট্রি করা হয়নি। ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য এন্ট্রি করার জন্য একাধিকবার টেলিফোনে এবং পত্র মারফত সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলেও তথ্য এন্ট্রি আশানুরূপ নয়।

এমতাবস্থায় ট্রেনিং ট্র্যাকিং সফটওয়্যারে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের তথ্য যাচাই করে প্রতিটি উপজেলা আগামী ২৮ জানুয়ারির মধ্যে আবশ্যিকভাবে হালনাগাদ তথ্য পাঠাবেন। না পাঠালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী