করোনার ছুটিতে শুরু হচ্ছে ডিপিএড পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৫

শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির মধ্যেই আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) একযোগে শুরু হচ্ছে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) চূড়ান্ত লিখিত পরীক্ষা। এই পরীক্ষা চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে দেশের ৬৭টি পিটিআইয়ে চূড়ান্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন এ পরীক্ষা নেওয়া হবে।

গত ১০ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পরীক্ষার সময় সূচি অনুযায়ী প্রথম শিফট ও ডাবল শিফটের প্রথম শিফটের প্রশিক্ষণার্থীদের প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা এবং ডাবল শিফটের দ্বিতীয় শিফটের পরীক্ষার্থীদের প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে সূচি অনুযায়ী প্রশিক্ষণার্থীদের শুধু পেশাগত শিক্ষা (প্রথম ও খণ্ড) বিষয়ের পরীক্ষার সময় দেড় ঘণ্টা।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরের ডিসেম্বরে এ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও যথাসময়ে তা সম্ভব হয়নি।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক