জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ১৮:৫১আপডেট : ০২ মার্চ ২০২১, ১৮:৫৫

দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের ইউনিক আইডি দিতে তথ্য চেয়েছে সরকার। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষক অধিদফতরের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প থেকে এ তথ্য চেয়ে আদেশ জারি করা হয়েছে।

আদেশে দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’র মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডাটা তৈরি এবং ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। ইউনিক আইডি কার্ড প্রস্তুত করতে প্রাথমিক পর্যায়ের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন। এমতাবস্থায় উপজেলাভিত্তিক নির্ধারিত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

/এসএমএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী