প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য ‘নগদ’ পোর্টালে এন্ট্রির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ২১:২১আপডেট : ০৪ মার্চ ২০২১, ২১:২১

২০২০-২০২১ অর্থ বছরের প্রথম ও দ্বিতীয় কিস্তির ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর মাসের উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য সুবিধাভোগী শিক্ষার্থীদের তথ্য উপবৃত্তি নগদ পোর্টালে আপলোড করতে হবে আগামী ১৫ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত। নির্ধারিত এ সময়ের আগেই পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়সীমা বাড়ানো হবে না।

বৃহস্পতিবার (৪ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প (৩য় পর্যায়) থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০১৯-২০২০ অর্থ বছরের চতুর্থ কিস্তির (২০২০ সালের এপ্রিল থেকে জুন) উপবৃত্তির অর্থ বিতরণের সময় প্রথম ধাপে সুবিধাভোগীদের জন্য তথ্য ও দ্বিতীয় ধাপে চাহিদাপত্র এন্ট্রি করা হয়েছিল। দুইটি পর্যায়ে কাজ করতে বেশি সময়ক্ষেপণ হয়েছে। এ জন্য এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একবারেই চাহিদাপত্রসহ সুবিধাভোগীদের তথ্য এন্ট্রি করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। এ বিষয়ে কোনও সুবিধাভোগীদের তথ্য এন্ট্রির নির্ধারিত সময়ের আগেই প্রধান শিক্ষককে জেলা মনিটরিং কর্মকর্তা/ নগদ এর সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম