অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২১, ১৩:২০আপডেট : ৩০ মে ২০২১, ১৩:২০

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকল্পে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম এই প্রথম অনলাইনে শুরু হয়েছে। কোভিড-১৯ এর কারণে চলমান এই শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল।

রবিবার (৩০ মে) ভার্চুয়াল প্লাটফর্ম- জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিচ্ছেন। এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘কোভিড-১৯ এর কারণে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। তবে আজ আমাদের আনন্দের দিন। অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আমরা আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এ বি এম আব্দুল হালিম, জনসংযোগ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্য প্রযুক্তি (আইসিটি) দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের পরিচালক মো. হাছানুর রহমান। 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের