ঢাবি’র গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২১, ১৮:০৭আপডেট : ০২ জুন ২০২১, ১৮:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এই ইউনিটে শুধু মহিলা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১০০ পূর্ণমানের ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা, আর পাস নম্বর ৪০। পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৫ জুন থেকে শুরু হয়ে শেষ হবে ৩১ জুলাই।

গত মঙ্গলবার (১ জুন) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সংক্রান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ইউনিটে ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক ও সমমান এবং শুধু ২০২০ সালের বাংলাদেশের যেকোনও শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড, এ লেভেল বা সমমানের বিদেশি ডিগ্রিধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ভর্তির আবেদন ফি ৬৫০ টাকা। ভর্তিচ্ছু আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৫.৫ হতে হবে। তবে কোনও পরীক্ষায়  জিপিএ ২.৫ এর কম হলে আবেদন করা যাবে না।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

/এসএমএ/এমএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম