১৩তম প্রতিষ্ঠা দিবসে ‘এক নম্বর’ হওয়ার প্রত্যাশা বিইউপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ২১:৩৯আপডেট : ০৬ জুন ২০২১, ২২:৩৩

১৩তম প্রতিষ্ঠা দিবসে ভবিষ্যতে বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়ের তালিকায় যাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

রবিবার (৬ জুন) প্রতিষ্ঠা দিবসের আলোচনায় এ কথা জানান বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘স্বাধীনতার চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। সর্বাত্মক সহযোগিতা, মৌলিক গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের মাধ্যমে বিইউপি একদিন বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নেবে।

বর্তমান মহামারির কারণে স্বল্প পরিসরে দিবসটি পালন করা হয়। দিবস উদযাপন উপলক্ষে ‘টিম বিউপি: পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়।

ওয়েবিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন লে. কর্নেল মো. মেহেদি হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিইউপি প্রথম এবং প্রাক্তন উপাচার্য লে. জেনারেল আব্দুল ওয়াদুদ এবং তিনি বিইউপির অতীত, বর্তমান এবং ভবিষ্যত নিয়ে বিভিন্ন দিক নিদের্শনামূলক তথ্য দেন।

অনুষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য, রেজিস্ট্রার, উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

 

/এসএমএ/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি