গুগল মিটে নেওয়া ক্লাসের সপ্তাহভিত্তিক তথ্য নিয়মিত পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২০:০৬আপডেট : ১৫ জুন ২০২১, ২০:০৬

গুগল মিটে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণি পাঠদানের সার্বিক চিত্র তুলে সপ্তাহভিত্তিক তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া। নির্ধারিত ছকে প্রতি বৃহস্পতিবার নিয়মিত এই তথ্য পাঠাতে হবে। মঙ্গলবার (১৫ জুন) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশে জানানো হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন লেসন প্ল্যান বাস্তবায়নে গুগল মিট-এর মাধ্যমে অনলাইনে পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জরুরি ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো অনলাইন সফটওয়্যারে সপ্তাহের কর্মদিবসের প্রতিটি বিদ্যালয়ের প্রতি শ্রেণির ক্লাস অনলাইনে শিডিউল করে প্রাথমিক শিক্ষা অধিদফতরের http://180.211.137.51:8088/onlineclass ঠিকানায় এন্ট্রি সম্পন্ন করে সে মোতাবেক পাঠদান পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পত্র পাঠানো হয়।

জেলা শিক্ষা অফিসারদের অনলাইন পাঠদানের সার্বিক চিত্র নিরূপণের জন্য নির্ধারিত ছকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সপ্তাহভিত্তিক তথ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত পাঠানো অনুরোধ করা হয়।

নির্ধারিত ছক অনুযায়ী জেলার মোট বিদ্যালয়ের সংখ্যা, সপ্তাহে পাঠদানের লক্ষ্যমাত্রা এন্ট্রি করা পাঠ, পরিচালিত পাঠ, অপেক্ষমাণ পাঠ, ক্রম-পুঞ্জিভূত অপেক্ষমাণ পাঠ, ক্রম-পুঞ্জিভূত পরিচালিত পাঠ, পাঠদান না করা বিদ্যালয়ের সংখ্যাসহ সার্বিক তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া ঢাকা বিভাগের সব জেলা শিক্ষা অফিসারদের।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
‘স্কুল ফিডিংয়ে অনিয়ম গাফিলতি বরদাশত করা হবে না’
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে