বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কর প্রত্যাহারের দাবিতে মতবিনিময় সভা

ঢাবি প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৪:২৬আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৪:২৬

২০২০-২০২১ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর আরোপিত ১৫ শতাংশ কর প্রত্যাহারের দাবিতে ভার্চুয়াল মতবিনিময় সভা করেছে করবিরোধী আন্দোলনের প্লাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’। শুক্রবার (১৬ জুলাই) রাত ৮টায় চলমান আন্দোলনের ধারাবাহিকতায় ভার্চুয়ালি এই উন্মুক্ত মতবিনিময় সভার আয়োজন করে প্লাটফর্মটি।

আলোচনা সভায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকি বলেন, শিক্ষা কোনও ব্যবসা নয়। এটি সামাজিক সেবা। এখানে কর আরোপ অযৌক্তিক। এছাড়া আইনও সেটি সমর্থন করে না। এটি চালু হলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ নেবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার মান।

আলোচনায় অংশ পোর্ট সিটি ইউনিভার্সিটি চট্টগ্রাম অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় বলেন, ২০১৫ সালে সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা প্রত্যাহার করা হয়। ওই সময় সরকারের যুক্তি ছিল, আরোপিত ভ্যাট মালিককে দিতে হবে। আমার প্রশ্ন হলো, বেসরকারি বিশ্ববিদ্যালয় তো অলাভজনক প্রতিষ্ঠান। এখানে তো লাভ হওয়ার কথা নয়। তাহলে কর দেবে কোথা থেকে? এটি সাংঘর্ষিক হবে। শেষ পর্যন্ত এটি শিক্ষার্থীদের ওপর বর্তাবে এবং বেসরকারি পর্যায়ে শিক্ষার ব্যয় আরও বাড়বে।

‘নো ভ্যাট অন এডুকেশন’ এর সংগঠক মুক্ত রেজোয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আকমল হোসেন, ২০১৫ সালের ভ্যাট বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আরেফিন মাহমুদুল হাসান ধ্রুব প্রমুখ।

উন্মুক্ত আলোচনা সভাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। এতে কমেন্ট করার মধ্য দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নানান সংকট ও সমস্যা নিয়ে কথা তুলে ধরেন শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।

/ইউএস/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী